নাটোরে দুই ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতা আটক
নাটোর প্রতিনিধি-নাটোরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সদরের দুই ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুরুজ্জমামান কালু ও হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিককে গ্রেফতার করেছে পুলিশ।
অপরদিকে নলডাঙ্গা থানা পুলিশ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও মাধনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাঁশিলা গ্রামের ইউপি সদস্য দিলশাদ হোসেনকে রবিবার রাত ২টার দিকে নিজ নিজ বাড়ি থেকে আটক করেছে।
এছাড়াও সিংড়া থানা পুলিশ জেলা আওয়ামী লীগের সদস্য মাহববু আলম বাবু ও হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদকে গ্রেফতার করেছে।
নাটোরের পুুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান ,বিভিন্ন মামলায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































